কুষ্টিয়ায় ‘বাস ডাকাতির সময়’ র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন সালাম (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন।
এতে গুলিবিদ্ধ আহত হয়েছেন আরো চার জন তারা হলেন: গুলিবিদ্ধ চারজন হলেন - আলমগীর (৩৪), খোকন (৩৩), দেলোয়ার (৩৫) ও আইনাল (৩২)।
র্যা ব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোছাদ্দেক ইবনে মুজিব জানান, রোববার মধ্যরাতে ভেড়ামারা বাজারে গোলাগুলির সালাম নিহত ও আহত হন ৪ জন।
তিনি বলেন, ওই ডাকাতদলের সদস্য্রা কুষ্টিয়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের ওই বাসে ওঠে। বাসটি ভেড়ামারার নয় মাইল এলাকায় পৌঁছালে তারা ডাকাতি শুরু করে। খবর পেয়ে র্যা বের টহলদল ভেড়ামারা বাজারে বাসটি ঘিরে ফেললে ডাকাতদল র্যা বকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে নেমে পালানোর চেষ্টা করে। র্যা ব পাল্টা গুলি করলে পাঁচ ডাকাত আহত হয়।
তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন বলেন মোছাদ্দেক।
তিনি বলেন, অন্য চারজনকে র্যা বের পাহারায় একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
র্যা বের এ কর্মকর্তা বলেন, তারা চিহ্নিত ডাকাত, তাদের সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী এলাকায়।
র্যা ব ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তুল, চার রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বলে জানান তিনি।