অপরাধ

যশোরে চীনা নাগরিককে পিটিয়ে হত্যা

চীনা নাগরিককে পিটিয়ে হত্যা
চীনা নাগরিককে পিটিয়ে হত্যা

যশোরের উপশহর এলাকায় একটি বাড়িতে বুধবার চীনা নাগরিক চ্যাং হিং চং (৪৫) ইজিবাইক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, চীনা নাগরিক চ্যাং হিং চং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে আমদানি করে বিক্রি করতেন। উপশহর মহিলা কলেজের পাশে হামিদা ভিলা ভাড়া নিয়ে থাকতেন।

তার সঙ্গে কর্মচারী নেত্রকোনা জেলার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন।

বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে বলেন, চীনা নাগরিক চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি ইলিয়াস হোসেন বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্থ আত্মসাত নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চীনা নাগরিক হত্যার খবর পেয়ে পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্তকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ