অপরাধ

শাহজালাল থেকে ৪২টি সোনার বারসহ গ্রেপ্তার এক

সোনার বার
সোনার বার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২টি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করেছে শুল্ক কর্তৃপক্ষ। আরেক ঘটনায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরে ১৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

রোববার রাত ১১টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন জহিরুল ইসলাম নামের এক যাত্রী। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম।

তার দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতরে ৪২টি সোনার বার পাওয়া যায়। আটক সোনার বারের ওজন ৪ কেজি ৮৭০ গ্রাম। যার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

এদিকে, সিলেট ওসমানী বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের একটি আসনের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

এর আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা— এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ