অপরাধ

আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান

জঙ্গি জাহিদের স্ত্রী–মেয়েসহ ৪ জনের আত্মসমর্পণ

আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান
আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার দিবাগত রাত থেকে তিন তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ওই বাড়ি থেকে দুই শিশুসহ দুইনারী আত্মসমর্পণ করেছে, তাদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার ভোরে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল পৌনে ১১টার দিকে ওই বাড়িটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। অভিযান শুরুর পর বাড়িটির ওপরের দুটি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে, ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেন, অভিযান শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে চার জন বেরিয়ে এসেছে।

তিনি আরো বলেন, বাড়িটির ভেতরে এখনো তিন জঙ্গি অবস্থান করছে, তাদের আত্মসমর্পণের জন্য বলা হচ্ছে তবে সশস্ত্র ওই জঙ্গিরা হুমকি দিচ্ছে। ভেতরে তিন জন রয়েছেন তাদের কাছে প্রচুর এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও সুইসাইড ভেস্ট রয়েছে।

আত্মসমর্পণকারীরা হলো জঙ্গি জাহিদের স্ত্রী জেবুন্নাহার ও তার মেয়ে পলাতক মুসার স্ত্রীর তৃষ্ণা ও তার মেয়ে। ভেতরে এখনো দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন।

উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, যারা ভেতরে আছে তাদের বারবার অত্মসমর্পণ করতে বলা হচ্ছে, কিন্তু তারা ভেতর থেকে বলছে-তাদের শরীরে গ্রেনেড বাঁধা, গ্রেপ্তারের চেষ্টা করলে বিস্ফোরণ ঘটাবে।

কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, ভেতরে থাকা একজন জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে অভিযানের সময় টিকতে না পেরে তানভীর আত্মহত্যার করে।

তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা এবং তার জমজ ছেলের একজন আজিমপুরের ওই অভিযানের সময় আহতাবস্থায় গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে মামলা চলছে।

তানভীরের সংক্ষিপ্ত জীবনী

গাইবান্ধা সদর উপজেলার বাটিকামারি গ্রামের তানভীর লেখাপড়ার শেষ করে বেসরকারি কোম্পানি চাকরি শেষে পরে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখায় উচ্চ পদে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে হজ করতে সপরিবারে সৌদি আরবে যান তানভীর। সেখান থেকে ফিরে আসার পর তানভীরের মধ্যে ধর্মীয় উগ্রতা ধরা পড়ে আত্মীয়দের চোখে। ফাতেমাও তখন থেকেই হিজাব পরা শুরু করেন বলে স্বজনরা জানান।

হজ থেকে ফিরে ২০১৪ সালে ডাচ-বাংলার চাকরি ছেড়ে ‘আল সাকিনা হোম ডেলিভারি সার্ভিস’ নামে একটি ব্যবসা শুরু করেছিলেন তানভীর। এরমধ্যেেই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

গত ২০০১ সালে তিনি বিয়ে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে লেখাপড়া শেষ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেইভ দ্য চিলড্রেন’এ চাকরিরত ফাতেমাকে।

কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা গেছে, তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব্যগ জেএমবির সমন্বয়কের দায়িত্ব নিতে যাচ্ছিলেন তানভীর কাদেরী। ‘আব্দুল করিম ও ‘শমসেদ’ নামে সংগঠনে পরিচিত ছিলেন তিনি। করিম নাম ব্যবহার করেই তিনি বসুন্ধরা আবাসিকে গুলশান হামলাকারীদের জন্য ফ্ল্যাট ভাড়া করেছিলেন।

জঙ্গি মেজর জাহিদুল ইসলাম:

আশকোনার ওই জঙ্গি আস্তানায় থাকা জেবুন্নাহারের স্বামী জাহিদুল ইসলাম সেনাবাহিনীর মেজর ছিলেন। দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়ে।

পুলিশে জানায়, তিনি ছিলেন নারায়ণগঞ্জ অভিযানে নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর প্রধান সহযোগী। অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তাই গুলশান ও শোলাকিয়া হামলায় অংশ নেয়া জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তা ছানোয়ার বলেন, জাহিদের স্ত্রী-সন্তানের সঙ্গে আত্মসমর্পণকারী অন্যন দুজন নব্যর জেএমবির এখনকার অন্য তম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়ে।

এদিকে, এলাকার উৎসুক জনতা বাড়ির ছাদে, বারান্দায়, আশপাশের রাস্তায় ও ঘিরে রাখা বাড়িটির প্রবেশপথে ভিড় করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ