অপরাধ

পোশাকশ্রমিক অসন্তোষ আরো ২টি মামলা

পোশাকশ্রমিক অসন্তোষ আরো ২টি মামলা
পোশাকশ্রমিক অসন্তোষ আরো ২টি মামলা

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় আরো আড়াইশো শ্রমিকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে— এ নিয়ে আলাদা ৬টি মামলা দায়ের করা হলো।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে এন আর এন গার্মেন্টসের অতিরিক্ত পরিচালক মাসুদ রানা ও দি রোজ ড্রেসে লিমিটেড কারখানার সুপারভাইজার মাহাবুব রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দুটি দায়ের করেন।

এন আর এন কর্তৃপক্ষের মামলায় কারখানার ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০ জন ও দি রোজ ড্রেসেস এর মামলায় কারখানার ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে দায়ের করা ৩ মামলার মধ্যে পুলিশের দায়ের করা মামলায় সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, তার ভাই সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মাঈনুদ্দিন বিপ্লব, নাট্য অভিনেতা এ আর মন্টু, আশুলিয়া থানা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক দুলাল মীরকে আসামি করা হয়।

আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শ্রমিক অসন্তোষের ঘটনায় বিজিএমইএ আশুলিয়ার ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ