অপরাধ

মাদার হাউসে হামলার পরিকল্পনা করেছিল মুসা: এনআইএ

মাদার হাউসে হামলার পরিকল্পনা করেছিল মুসা: এনআইএ
মাদার হাউসে হামলার পরিকল্পনা করেছিল মুসা: এনআইএ

চলতি বছরের জুলাইয়ে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া আইএস সমর্থক ও জেএমবি সদস্য মোহাম্মদ মুসা কলকাতার মাদার হাউসে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা- এনআইএ।

মাদার হাউসে নিয়মিত যাওয়া-আসা করা ব্রিটিশ, আমেরিকা, রাশিয়া ও ইউরোপের পর্যটকরাই এ হামলার লক্ষ্য ছিল বলে জানা গেছে। শুক্রবার মুসার বিরুদ্ধে দেয়া চার্জশিটে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

কলকাতার কেন্দ্রে অবস্থিত চ্যারিটি মিশনারির সদরদপ্তর মাদার হাউস যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র। আর এই বাড়িতেই হামলার পরিকল্পনা করেছিল আইএস সমর্থক ও জেএমবি সদস্য মোহাম্মদ মুসা।

এ বিষয়ে মোবাইল অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আবু সুলাইমান, সাফি ওমরের মতো সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে আলোচনা করতো মুসা। তার বিরুদ্ধে শুক্রবার দেয়া চার্জশিটে এসব কথা জানিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

এনআইএর এক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে হামলার প্রতিশোধ হিসেবে মাদার হাউসে আসা ব্রিটিশ, আমেরিকা ও রাশিয়া, ইউরোপের পর্যটকদের হত্যা করতে চেয়েছিল মুসা।

জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের মুসা জানিয়েছে, আইএস নেতৃত্বের কাছে মাদার হাউসের মতো বড় ধরনের হামলার জন্য সাহস ও সক্ষমতার প্রমাণ দিতে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনাও ছিল তার।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে বেড়ে ওঠা মুসাকে গত চার জুলাই বর্ধমান রেল স্টেশনে একটি ট্রেন থেকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ব্যবসায়ীকে হত্যার চিত্র ধারণের জন্য একটি ক্যামেরাও ছিল।

২৫ বছর বয়সী মুসাকে বর্তমানে কলকাতার হাই সিকিউরিটি আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। চলতি বছরের এক জুলাইয়ে ঢাকার হলি আর্টিজান রেস্তোরায় হামলার সঙ্গে যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই এবং বাংলাদেশের র্যা ব কর্মকর্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ