অপরাধ

মালিবাগের পাবনা কলোনিতে ব্যবসায়ী খুন

মালিবাগের পাবনা কলোনিতে ব্যবসায়ী খুন
মালিবাগের পাবনা কলোনিতে ব্যবসায়ী খুন

রাজধানীর মালিবাগে পাবনা কলোনিতে সোমবার আবদুস সাত্তার নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি রাসায়নিক দ্রব্যের ব্যবসা করতেন। হত্যার পর দুর্বৃত্তরা তার বাসার মালামাল লুটে নিয়ে যায় বলেও জানায় পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক সাত্তারকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই বাবুল আরো বলেন, সাত্তারের সাত্তারের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, পাবনা কলোনির পাঁচতলার ওপর চিলেকোঠায় পরিবারসহ থাকতেন আবদুস সাত্তার। তিন ছেলেমেয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় গত শুক্রবার তার স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে গেছেন।

আজ সকালে সাত্তারের ছোট ছেলে মোবাইল ফোনে বাবাকে না পেয়ে ওই বাড়ির মালিক মাহিরুল হক তালুকদারকে ফোন দেন। মাহিরুল ওই বাসায় গিয়ে সাত্তারকে রক্তাক্ত অবস্থায় পড়ে দেখতে পান।

মাহিরুল বলেন, আজ বেলা সোয়া ১১টার দিকে সাত্তারের ছোট ছেলে ফোনে তাকে বলেন যে বাবা (সাত্তার) ফোন ধরছেন না। তখন তিনি মুঠোফোন নিয়ে তার বাসায় যান। সেখানে বাসার একটি কক্ষে মাথায় গুরুতর জখম অবস্থায় সাত্তারকে দেখতে পান তিনি। এ সময় সাত্তার গোঙাচ্ছিলেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মাহিরুল বলেন, পাঁচতলার ছাদে তিন কক্ষের বাসায় দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সাত্তার দম্পতি থাকতেন। তিনি ১০-১২ বছর আগে বাসাটি ভাড়া নেন। ওই বাসায় ঢুকতে প্রথমে একটি লোহার গেট পার হতে হয়। তিনি যখন বাসায় ঢোকেন, তখন ওই গেট খোলা ছিল। বাসায় ঢোকার প্রথম দরজাও খোলা ছিল। তবে যে কক্ষে সাত্তারকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়, সে কক্ষের দরজা লাগানো ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ