রাজধানীর মিরপুরের দারুস সালাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির ৫ সদস্যকে আটক পুলিশ।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট-- সিটির সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে পাঁচ জেএমবিকে গ্রেপ্তার করে।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটির প্রধান মনিরুল ইসলাম জানান, আটককৃত জেমএমবি'র এ সদস্যরা ডাকাতি করে সংগঠনের জন্য টাকা সংগ্রহের চেষ্টা করছিলেন।
তারা হল- মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মো. মামুন ওরফে হিমেল।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু বিস্ফোরক— এসব বিস্ফোরক নিয়ে নাশকতার চেষ্টা করছিলেন তারা—বলেন তিনি।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুরাতন জেএমবির রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা জিয়া, হায়দার এবং শহীদুল্লাহর নির্দেশে তারা থার্টিফার্স্ট নাইটে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল।
মনিরুল ইসলাম বলেন, পুরনো জেএমবির সদস্যরা নব্য জেএমবিতে যোগ দিচ্ছেন— আর আশকোনায় আত্মঘাতঅ হামলায় নিহত নারী পুরনো জেএমবি সদস্য রাশেদুর রহমান সুমনের স্ত্রী।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার ও জিম্মি চক্রের ১৬ জনকে আটক করেছে র্যা ব। দুপুরে ব্রিফিংয়ে র্যা ব জানায়, মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।