রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সর্দার খালেক নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ভোর ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ব্রিজ এলাকায় ৭/৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। বিষয়টি টের পেয়ে ডাকাতরা তাদের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার খালেক গুলিবিদ্ধ হয়।
তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালেক পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত সর্দার বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি ও ৬টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, নোয়াখালীর কবিরাহাটে ডাকাতি করতে গিয়ে গণপিটুনীতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: