লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাশার বাহিনীর প্রধান শুটার বাশার নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কাজ্জালিপুর গ্রামে বাশার বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ— এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে ডাকাতরা।
আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে।
ঘটনাস্থল থেকে বাশার বাহিনীর প্রধান বাশারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ডগুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: