ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় সোমবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আঁখির সঙ্গে যোগাযোগের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ইউপি চেয়ারম্যান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথ।
তবে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আঁখিকে এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ। ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও ৬০টি হিন্দু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: