অপরাধ

গুলশান হামলার অন্যতম হোতা মারজান নিহত

মারজান
মারজান

গুলশান হামলার অন্যতম হোতা জঙ্গিনেতা মারজান ও তার এক সহযোগী সাদ্দাম রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মোহম্মদপুরের বেড়িবাধে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এতে নিহত হন নব্য জেএমবির কমান্ডার মারজান। তার সঙ্গে মারা যায় সাদ্দাম নামের নব্য জেএমবির আরেক সদস্য। সাদ্দাম উত্তরাঞ্চলের বিভিন্ন জঙ্গি হামলার হোতা।

স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ বাসায় সাংবাদিকদের আরো জানান, মারজানের মৃত্যুর মধ্য দিয়ে নব্য জেএমবি আরো দুর্বল হয়ে পড়েছে। আর যেসব সঙ্গি রয়েছে তারাও খুব দ্রুত ধরা পড়বে।

গত বছর ১ জুলাই একটি রাতে গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোঁরায় হামলা চালায় জঙ্গিরা। তারা দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে।

এর এক সপ্তাহের মাথায় আবারও শোলাকিয়ায় ঈদ গা মাঠের কাছে আবারও হামলা চালায় জঙ্গিরা। এতেও দুই পুলিশ সদস্য নিহত হয়। আইন-শৃঙ্খলাবাহীনির তদন্তে বেরিয়ে আসে জঙ্গি সংগঠন নব্য জেএমবির নাম।

তদন্তে বেরিয়ে আসে বেশ কয়েকজন জঙ্গি নেতারা নাম। নব্য জেএমবির সমন্বয়ক তামিম চৌধুরি আর কমান্ডার মারজানের নাম বেরিয়ে আসে তদন্তে। নারায়ণগঞ্জে পুলিশের এক অভিযানে সহযোগীসহ নিহত হন নব্য জেএমবির সমন্বয়ক তামিম চৌধুরি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ