অপরাধ

জলদস্যু নোয়া বাহিনীর আত্মসমপর্ণ, স্বাভাবিক জীবনে ফিরতে সহযোগিতার আশ্বাস

জলদস্যু নোয়া বাহিনীর আত্মসমপর্ণ, স্বাভাবিক জীবনের ফিরতে সহযোগিতার আশ্বাস
জলদস্যু নোয়া বাহিনীর আত্মসমপর্ণ, স্বাভাবিক জীবনের ফিরতে সহযোগিতার আশ্বাস

দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে এবার আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের জলদস্যু নোয়া বাহিনীর প্রধান মোহাম্মম বাকি বিল্লাহ মিয়া ও তার ১২ সহযোগী।

শনিবার দুপুর ১টার দিকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেন তারা।

১২ জলদস্যু তাদের কাছে থাকা দেশি-বিদেশি ২৫টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ১০৫ রাউন্ড গুলি জমা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণ করা জলদস্যুদের স্বাভাবিক জীবন গড়তে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সেইসঙ্গে যারা এখনো দস্যুতা চালিয়ে যাচ্ছে তাদের আত্মসমর্পন করার আহ্বান জানান তিনি।

র্যা বের দেয়া তথ্য মতে, দস্যু নোয়া বাহিনী সুন্দরবনের পূর্ব ও পশ্চিম অঞ্চলে সক্রিয় ছিল। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত নোয়া বাহিনী সুন্দরবনে ত্রাস সৃষ্টি করেছে।

উল্লেখ্য, র্যা বের কঠোর অভিযানে গত বছরের ৩১ মে সুন্দরবনের কুখ্যাত দস্যু মাস্টার বাহিনীর ১০ জন ৫২টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪৫০০ রাউন্ড গোলাবারুদ ও ১৪ জুলাই মজনু ও ইলিয়াস বাহিনীর ১১ জন ২৫টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ২০ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।

এরপর ৭ সেপ্টেম্বর আলম ও শান্ত বাহিনীর ১৪ জন ২০টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার চার রাউন্ড গোলাবারুদসহ র্যা ব-৮ এর কাছে আত্মসমর্পণ করেন।

১৯ অক্টোবর সাগর বাহিনীর ১৩ জন ২০টি আগ্নেয়াস্ত্র ও ৫৯৬ রাউন্ড গোলাবারুদ এবং সর্বোশেষ খোকাবাবু বাহিনীর ১২ জন সদস্য ২২টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার তিন রাউন্ড গোলাবারুদসহ র্যা ব-৮ এর কাছে আত্মসমর্পণ করেন।

এ সশয় র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ