অপরাধ

মিরপুরে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

মিরপুরে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার
মিরপুরে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে দারুস সালামের একটি বাসা থেকে এক নারীসহ তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ছোট দিয়াবাড়ি পানির পাম্পসংলগ্ন ওই বাসা থেকে ছেলে-মেয়ের গলাকাটা এবং নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দারুস সালাম থানার পরিদর্শক ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার মাসুদ আহমেদ বলেন, ওই নারীর নাম আনিকা, তার দুই ছেলে-মেয়ে আবদুল্লাহ ও শামীমা।

বিকেল সাড়ে ৩টার দিকে ২৯/১ ছোট দিয়াবাড়ির ওই বাসার দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনিকা (২০) এবং শামীমা (৫) ও আব্দু্ল্লাহর (৩) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

আনিকার স্বামী মো. শামীম হোসেন একটি সেলুনে কাজ করেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, সে প্রধানমন্ত্রীর জনসভায় গেছে ফিরে এলে ঘটনার কারণ জানা যাবে।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ