দুর্নীতিপ্রবণ দপ্তরগুলোতে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বুধবার সকালে দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বেসিক ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ৫৬ মামলার তদন্ত চলছে উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, তদন্তে কিছু সময় লাগলেও জড়িত কেউই মামলা থেকে রেহাই পাবে না।
তিনি আরো বলেন, চলতি বছর হবে দুর্নীতিবাজদের আতঙ্কের বছর— দুর্নীতি দমনে দেশের প্রতি জেলা ও উপজেলায় মাসে ৩টি করে গণশুনানি অনুষ্ঠিত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: