অপরাধ

নাটোরে প্রকাশ্যে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা

নাটোরে প্রকাশ্যে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা
নাটোরে প্রকাশ্যে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা

নাটোরের লালপুরে কলেজ থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার সময় প্রকাশ্যেষ রাস্তায় এক শিক্ষককে গুলি করে হত্যাে করেছে দুর্বৃত্তরা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কমর্তকর্তা -ওসি আবু ওবায়েদ বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে লালপুর-বাঘা সড়কের তিনখুঁটির মোড়ে

মোশাররফের মোটরসাইকেলে থামানোর চেষ্টা করে, তিনি মোটরসাইকেল না থামালে তারা গুলি ছোড়ে। কলেজ থেকে বাড়ি ফিরছিলেন এ শিক্ষক।

মোশাররফ রাস্তায় পড়ে গেলে তারা তার মোটরসাইকেল নিয়ে চলে যায়—পরে স্থানীয়রা তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেন ওসি।

তিনি আরো বলেন, মোশাররফের গায়ে তিনটি গুলি লেগেছে।

ওসি ওবায়েদ বলেন, মোটরসাইকেল ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে গুলি করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

মোশাররফ হোসেন (৩৫) লালপুরের মোহরকয়ার ডিগ্রি কলেজের বাংলার প্রভাষক ছিলেন। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ