অপরাধ

সাংসদ লিটন হত্যায় আরো এক জামাত নেতাসহ আটক ৫

মঞ্জুরুল ইসলাম লিটন
মঞ্জুরুল ইসলাম লিটন

গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় আরো এক জামাত নেতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে কাপাসিয়া ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোজাম্মেল হক ভুট্টুও রয়েছেন।

এ নিয়ে এ মামলায় ৬১ জনকে আটক করা হলো। তাদের মধ্যে আট জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে গুলি করে সাংসদ লিটনকে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় লিটনের বোন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ