পাবনার সাঁথিয়া উপজেলায় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
র্যা বের পাবনা ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাশ বলেন, সোমবার ভোরে সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামে র্যা ব সদস্যরা অভিযানে গেলে সেতুর পাশে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যা ব পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বেশি কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান র্যা বের এ কর্মকর্তা।
র্যা ব তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: