অপরাধ

জঙ্গিবাদ প্রচারণায় এবার মাঠে নেমেছে নারীরা

জঙ্গিবাদ প্রচারণায় এবার মাঠে নেমেছে নারীরা
জঙ্গিবাদ প্রচারণায় এবার মাঠে নেমেছে নারীরা

জঙ্গিবাদ প্রচারণায় এবার মাঠে নেমেছেন নারীরা— বোরখাপরা দুই নারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজে সাম্প্রদায়িক লিফলেট বিতরণ করেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

এদিকে, সিসি টিভির ফুটেজ দেখে সন্দেহভাজন দুই কলেজ ছাত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিলো শনিবার। সবাই যখন প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত তখন বোরখাপরা দুই নারী শ্রেণিকক্ষে প্রবেশ করেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা ছাত্রীদের ব্যাগের নিচে ও বইয়ের মধ্যে লিফলেট রেখে দ্রুত বেরিয়ে যান। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র।

একটি লিফলেটে সাম্প্রদায়িক বিভিন্ন কথার পাশাপাশি রয়েছে সরকারবিরোধী কথা।

অপর লিফলেটে জেডিসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। ছাত্রীদের এসব লিফলেট বাসায় গিয়ে পড়তে বলেন ওই দুই নারী বলে জানান ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার।

জঙ্গিরা মফঃস্বল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে শিক্ষার্থীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে নারীদের দিয়ে কাজ করাচ্ছেন বলে ধারণা করছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার।

গ্রামাঞ্চলে গোয়েন্দা পুলিশের তেমন তৎপর না থাকায় জামাত-শিবির জঙ্গিবাদে প্রচারণা চালাচ্ছে বলে দাবি করছেন ময়মনসিংহ মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সেলিম সরকার।

এদিকে, এসব লিফলেট বিতরণে মারিয়া ও শরিফা নামের দুই কলেজছাত্রী জড়িত রয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ