কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ওই ব্যক্তির নাম আমিরুল ইসলাম (৫০) তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে।
আলামপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ক্যাম্পের পুলিশ সদস্যরা রাতে আলামপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে টহল দিচ্ছিলেন। এ সময় জানতে পারে দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে গাছকেটে ব্যারিকেড দিয়ে ডাকাতেরা ডাকাতি করছে। খবর পেয়ে সেখানে পুলিশ সদস্যরা পৌঁছেলে তাদের সঙ্গে ডাকাত দলের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে গোলাগুলি হয়। পরে সেখান থেকে আমিরুল নামের একব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এসআই তারেক বলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গিয়ে আমিরুলের মরদেহ মর্গে নিয়ে যায়।
পুলিশের সন্দেহ, তিনি ডাকাত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: