অপরাধ

রাজধানীতে মানবপাচার চক্রের ১৫ সদস্য আটক

রাজধানীতে মানবপাচার চক্রের ১৫ সদস্য আটক
রাজধানীতে মানবপাচার চক্রের ১৫ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানবপাচার চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যা ব।

র্যা বের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের পর জিম্মি করে অর্থ আদায় করে আসছিল এ চক্রটি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তাতকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি এ র্যা ব কর্মকর্তা।

র্যা ব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারওয়ার বলেন, গ্রেপ্তার ওই ১৫ জনের মধ্যেয ১৪ জন লিবিয়ায় লোক পাঠিয়ে তাদের জিম্মি করে এবং পরে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে অন্যরজন মালয়েশিয়ায় একইভাবে মানবপাচার করে।

তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে জানিয়ে এ র্যা ব কর্মকর্তা বলেন, এই প্রতারকচক্রের শিকার এক ব্যক্তিকে ইতোমধ্যে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

গোলাম সারওয়ার বলেন, গতকাল অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ