অপরাধ

সিলেটে কলেজছাত্রী ঝুমার ওপর হামলাকারী গ্রেপ্তার

বখাটে বাহার উদ্দিন
বখাটে বাহার উদ্দিন

সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী এলিনা আক্তার ঝুমা বেগমের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বখাটে বাহার উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকালে জকিগঞ্জের মির্জাচক হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার ছোট ভাইকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাওয়ার পথে জকিগঞ্জের কালীগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর তীর এলাকায় স্থানীয় ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমার ওপর হামলা করে বাহার।

এসময় বাম হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ঝুমা, মেয়েকে রক্ষা করতে গিয়ে মা করিমা বেগমও আহত হন। মা-মেয়ে দুইজনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসক মাসুদ হোসেন জানিয়েছেন, ঝুমার অবস্থা উন্নতির দিকে। তিনি এখন আশঙ্কামুক্ত।

ঝুমার মায়ের অভিযোগ, বাহার তিন বছর ধরে ঝুমাকে উত্ত্যক্ত করে আসছিল সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে ঝুমা রাজি না হওয়ায় এ হামলার ঘটনা ঘটায়।

এ ঘটনায় গত সোমবার ঝুমার পরিবার জকিগঞ্জ থানায় একটি মামলা করেছে।

মামলায় প্রধান আসামি বাহার— মামলার আগে বাহারের বড় ভাই নাসির উদ্দিনকে আটক করে পুলিশ।

ঝুমার বড় বোন জামিলা জানান, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ঝুমা চতুর্থ। তার বাবা মুসলিম আলী দিনমজুরের কাজ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ