বরিশালে ইভটিজিংকে কেন্দ্র করে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাইদুর রহমান হৃদয়কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে আরো তিন শিক্ষার্থী।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী হৃদয় ও রাফির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এ সময় আরো দুই শিক্ষার্থী এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় তারা। পরে তাদের শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা হৃদয়কে মৃত ঘোষণা করেন।
আহতরা জানায়, স্কুলের মেয়েদের ইভটিজিং করাকে কেন্দ্র করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রদের সঙ্গে তাদের বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: