পাবনার আটঘরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছেন।
পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বলেন, গতকাল রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নে কথিত এ বন্দুকযুদ্ধে সে মারা যান। তার বাড়ি সদর উপজেলার গাছপাড়া এলাকায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গতকাল দিবাগত রাত ৩টার দিকে দেবোত্তর ইউনিয়নে একদল সন্ত্রাসী বৈঠক করছিল বলে খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থলে শরিফের মরদেহ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: