রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় ‘জঙ্গি আস্তানা’ থেকে ‘ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধানসহ’ চার জনকে আটক করেছে র্যা পিড অ্যাকশনের ব্যাটালিয়েনের সদস্যরা-র্যা ব।
আটক চার জন হলেন: আশফাক-ই-আজম ওরফে আপেল, মাহবুবুর রহমান, শাহিনুজ্জামান ও আশরাফুল ইসলাম।
র্যা বের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হোসেন রইসুল আজম মনি বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে দনিয়ার কবিরাজবাগ এলাকায় একটি বাসা ঘিরে রাখা হয় ভোরের দিকে সেখানে অভিযান চালানো হয়।
তিনি বলেন, তারা সবাই জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সদস্যো এদের মধ্যেশ আশফাক-ই-আজম ওই দলের ‘আইটি এক্সপার্ট। জঙ্গিদের বিভিন্ন ওয়েবসাইট পরিচালনা ও ‘টেকনিক্যাল সাপোর্ট’ দেয়ার দায়িত্ব ছিল তার ওপর।
র্যা ব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান অভিযানে বাসা থেকে অস্ত্র গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর মধ্যেয় দুটি নাইন এমএম পিস্তল, ২১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ রয়েছে।
তিনি জানান, গত ২৩ জানুয়ারি কবিরাজবাগের পাঁচ তলা ওই ভবনের দ্বিতীয় তলায় দুই কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে জঙ্গিরা সেখানে আস্তানা গড়ে তুলে, নির্মাণ শ্রমিক পরিচয় দিয়ে তারা ওই বাসা ভাড়া নেয়।
র্যা ব কর্মকর্তারা বলছেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ে পড়ালেখা করার পর বছর পাঁচেক আগে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন আশফাক। আর তার সঙ্গে আটক হওয়া শাহিনুজ্জামান অস্ত্র চালনায় দক্ষ।