অপরাধ

রাজধানীতে সন্ত্রাসীরা ছোড়া এসিডে পুলিশ সদস্য আহত

রাজধানীতে সন্ত্রাসীরা ছোড়া এসিডে পুলিশ সদস্য আহত
রাজধানীতে সন্ত্রাসীরা ছোড়া এসিডে পুলিশ সদস্য আহত

রাজধানীর বংশালে মিটফোর্ড হাসপাতালের সামনে টহলরত পুলিশের ওপর সন্ত্রাসীরা অ্যাসিড নিক্ষেপে করেছে।

গতকাল রাত ১২টার দিকে এ ঘটনায় পুলিশের সদস্য রফিকুল আলম (৪৮) আহত হওয়ার পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রাতে টহলরত পুলিশের একটি দল রাজধানীর বংশাল থানার মিটফোর্ড হাসপাতালের সামনে একটি মোটরসাইকেলকে দাঁড় করায়। এ সময় পুলিশকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহীরা। কনস্টেবল রফিকুল আলম আহত হন। বংশাল থানার এসআই আবদুর রউফ তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ