অপরাধ

নড়াইলে ইউনিয়ন আ’লীগ সভাপতি খুন, চেয়ারম্যানসহ আটক ৫

 নড়াইলে ইউনিয়ন আ’লীগ সভাপতি খুন, চেয়ারম্যানসহ আটক ৫
নড়াইলে ইউনিয়ন আ’লীগ সভাপতি খুন, চেয়ারম্যানসহ আটক ৫

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় হনুকে কুপিয়ে হত্যা করেছে একই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যানসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে প্রভাষ রায় ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারের রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় একই ইউনিয়নের চেয়ারম্যান শহীদুর রহমান মিনা'র ছেলে আশিক মিনা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে চেয়ারম্যান শহীদুর রহমান মিনা, তার ছেলে আশিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ