অপরাধ

শিমুল হত্যা: মেয়র হালিমুলের গাড়িচালক গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র হালিমুলের গাড়িচালক শাহীন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলার প্রধান মিরুসহ ৮ জনকে গ্রেপ্তার করা হলো।

শাহজাদপুরে সাংবাদিকদের শিমুল হত্যা মামলায় মঙ্গলবার সকালে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে বেলকুচি থেকে শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর গাড়িচালক শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ নিয়ে এ মামলার প্রধান আসামি মিরুসহ আটজনকে গ্রেপ্তার করা হলো। আগামী ১৩ ফেব্রুয়ারি অন্য সাতজনের রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এদিকে, সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কমসূচি পালন করেছেন সাংবাদিকরা। সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে মানববন্ধন করে মানবাধিকার সংগঠন অধিকার। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

যশোরের বেনাপোলে মানববন্ধন, কালোব্যাচ ধারন ও প্রতিবাদ সমাবেশ করেন শার্শা উপজেলার সাংবাদিকরা। সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে নড়াইলে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা জানান সাধারণ মানুষও।

এছাড়াও চাঁদপুর, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করে কয়েকটি সংগঠন। এসব কর্মসূচি থেকে সাংবাদিক শিমুলের হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ