রাজধানীর মোহাম্মদপুরে গ্রেপ্তার জামাতের নারী সদস্যরা তাদের পাঁচটি জেলার কমিটির সম্মেলন করছিল বলে জানিয়েছে তেঁজগাও জোনের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম।
তিনি আরো জানান, সদস্য সংগ্রহ ও সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য নারী সদস্যদের দিয়ে নতুন করে পরিকল্পনা হচ্ছে ছিল।
তবে গ্রেপ্তারকৃতদের কাছে আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করছেন তারা। প্রয়োজনে আবারো রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।
তারা হলেন: জামাতের ১. শাহনাজ বেগম (৫৬-সেক্রেটারি বা সভানেত্রী) ২. নাইমা আক্তার (৫৫-রুকন) ৩. উম্মে খালেদা (৪০-কর্মী) ৪. জোহরা বেগম (৩৫-রুকন) ৫. সৈয়দা শাহীনা আক্তার (৪০-রুকন) ৬. উম্মে কুলসুম (৪২-সাথী) ৭. জেসমিন খান (৪৩-রুকন) ৮. খোদেজা আক্তার (৩২ -সাথী) ৯. সালমা হক (৪৫-রুকন) ১০. সাকিয়া তাসলিম (৪৭-রুকন) ১১. সেলিমা সুলতানা সুইটি (৪৮-রুকন) ১২. হাফসা (৫৫-রুকন) ১৩. আকলিমা ফেরদৌস (৩৭-রুকন) ১৪. রোকসানা বেগম (৫১-সদস্য) ১৫. আফসানা মিমি (২৫-কর্মী) ১৬. শরীফা আক্তার (৫৩-সদস্য) ১৭. রুবিনা আক্তার (৩৮-রুকন) ১৮. তাসলিমা (৫২-সদস্য) ১৯. আসমা খাতুন (৩৫-রুকন) ২০. সুফিয়া (৪১-সমর্থক) ২১. আনোয়ারা বেগম (৪৬-রুকন) ২২. ইয়াসমিন আক্তার (৪১-কর্মী) ২৩. সাদিয়া (৪৫-সমর্থক) ২৪. ফাতেমা বেগম (৫১-সমর্থক) ২৫. উম্মে আতিয়া (৪৬-রুকন) ২৬. রুমা আক্তার (৩২-রুকন) ২৭. রাজিয়া আক্তার (৪২-সমর্থক) ২৮. রহিমা খাতুন (৩০-রুকন)।
মোহাম্মদপুরের ১১ বাই ৭ নম্বর বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে জামাতের ২৮ নারী সদস্যকে বৈঠক চলাকালে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের।
আবারো জিজ্ঞাসাবাদের জন্য তাদের একদিনের রিমান্ডে আনে পুলিশ।
দুই দফা রিমান্ডে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া না গেলেও জামাতকর্মীরা নতুন করে সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করছিল বলে জানতে পেরেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের পরিচয়ের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের বিষয়ে এখনো যাচাই বাছাই চলছে। তবে এদের মধ্যে একজন, যুদ্ধাপরাধীর ভাইয়ের স্ত্রী বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তথ্য সঠিকভাবে না পেলে আবারও রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে, ক্যামেরার সামনে কেউ কথা বলতে চাইছে না ওই এলাকার বাসিন্দারা। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। জয়নাল আবেদীন নামের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার স্ত্রী শাহনাজ বেগম ওরফে জোসনা বেগমের কাছে এসেছিলো জামাতের সদস্যরা।