বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন।
গতকাল রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধে দুলাল (৪৫) ও ইব্রাহিম (৪৬)নিহত হয়েছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম বলেন, একদল লোক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল বলে খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: