রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর খুনের ঘটনায় ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ নামের কিশোর গ্যাংয়ের দলনেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
বুধবার সকালে র্যা বের পক্ষ থেকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উত্তরায় অভিযান চালিয়ে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আগেও কয়েকজন গ্রেপ্তার হয়েছে।
পুলিশের ধারণা, উত্তরায় গড়ে ওঠা কিশোরদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আদনান খুন হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: