রাজধানীর মিরপুরের পল্লবী থেকে ভুয়া পরিচয়পত্র বানিয়ে বিভিন্ন কোম্পানির সিম কেনার অপরাধে ৬১জনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৪)।
বৃহস্পতিবার দুপুরে র্যা বের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রাতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিশু অপহরণ, হত্যা, লাশ গুম ও বিদেশে পাচারকারী চক্রের দুই নারি সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
দুপুরে র্যা বের মিডিয়া সেন্টারে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
ওই সংবাদ সম্মেলনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যা ব জানায়, এই চক্রটি রাজধানীর বিভিন্ন স্থানে মাইক্রোবাস নিয়ে শিশুদের অপহরণের জন্য ঘুরত।
এছাড়া, লঞ্চে ও ট্রেনেও যাত্রী বেশে তারা একই কাজ করত— এই চক্রের প্রধানের নাম জাকির। চক্রটিতে দুই নারীসহ ১০ থেকে ১৫ জন কাজ করে বলেও জানায় র্যা ব। বিভিন্ন সময় হত্যা ও মরদেহ গুমের সঙ্গেও জড়িত ছিলো এ চক্রটি।