অপরাধ

ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬

ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬
ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬

এসএসসি -মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। গতকাল সোমবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (গণসংযোগ) অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহানগর গোয়েন্দা প্রধান জানিয়েছেন, একটি সাইট বানিয়ে চক্রটি আটটি ধাপে প্রশ্নপত্র ফাঁস করে। যার মধ্যে ৬টি পর্যন্ত গোয়েন্দারা পৌঁছতে পেরেছেন। আটককৃতদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে বোর্ডের প্রশ্নের ৩০ ভাগ মিল পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা।

গত কয়েকবছরে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচনার কেন্দ্রে পরিণত হয় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়। এবারও এসএসসি পরীক্ষায় অংকের প্রশ্ন ফাঁস হয়েছে এমন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

সোমবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা।

মঙ্গলবার তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা প্রধান আব্দুল বাতেন বলেন, এবার পরীক্ষার আগ থেকেই চেষ্টা চলছিলো এ চক্রটিকে ধরতে।

বেশ কয়েকটি স্তরে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে থাকে জানিয়ে মূল হোতাদের শিগগিরই আটকের আশা প্রকাশ করেন তিনি।

চক্রটি কিভাবে প্রশ্ন ফঁসের কাজ করে তাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন গোয়েন্দা প্রধান।

ঢাকা বোর্ডের চেয়্যারম্যান মাহবুবুর রহমান জানান, ২০১৪ সালের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছিলো। সেখানে প্রশ্ন ফাঁস ঠেকাতে যেসব সুপারিশ দেয়া হয়েছিলো তা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ