অপরাধ

পাবনার বেড়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১

পাবনার বেড়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১
পাবনার বেড়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১

পাবনার বেড়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিস্তার ওরফে নিজাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বেড়া উপজেলার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, গতকাল রাতে উপজেলার ঢালারচরে ‘বন্দুকযুদ্ধ’ তিনি নিহত হন।

নিস্তার ওরফে নিজাম চরমপন্থী দলের নেতা ছিলেন। তার বাড়ি পাবনা সদর উপজেলায়।

জানা গেছে, চরমপন্থীদের দুটি দলের মধ্যে গতকাল রাতে সংঘর্ষ ও গোলাগুলির খবর পায় পুলিশ। এর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষকে হটিয়ে দিতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও চরমপন্থীদের দুটি দলের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে নিস্তারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ