মাগুরা ও মুন্সীগঞ্জ থেকে বিভিন্ন মামলার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরা পুলিশ জানিয়েছে, একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল শহরের ঈগল হোটেলে অভিযান চালায়। এ সময় নয় মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী তুষারসহ তিন জনকে গ্রেপ্তার করেন তারা।
এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রাতেই শহরের দোয়ার পাড় এলাকাতেও অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখান থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই নারীসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় অস্ত্র দিয়ে যুকককে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ আসামিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ আদালত পাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: