অপরাধ

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে ‘বিপুল বাহিনী’র এক সদস্য নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শুক্রবার চরমপন্থী সংগঠন ‘বিপুল বাহিনী’র এক সদস্য নিহত হয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মোয়াজ্জেম ফকির নামে স্থানীয় এক চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ (শুক্রবার) ভোরে উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়ানবগ্রাম এলাকায় মোয়াজ্জেমকে নিয়েই অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

এ সময় মোয়াজ্জেমের সঙ্গীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পুলিশের গাড়ি থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় মোয়াজ্জেম। পরে তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিরুদ্ধে পাংশা থানায় ৭টি হত্যা মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটারগান ও গুলি উদ্ধার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ