রাজশাহী নগরীতে র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কাউসার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রাজশাহী র্যা বের কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, শনিবার রাত পৌনে ৩টার দিকে র্যা বের নিয়মিত টহল দল নগরীর বুধপাড়া এলাকায় যায়। ওই সময় বুধপাড়া আমবাগানের ভেতর থেকে সন্ত্রাসীরা র্যা বের গাড়ি লক্ষ্য করে গুলি চালালে র্যা বও পাল্টা গুলি চালায়।
কিছুক্ষণ পর গুলি বন্ধ হলে র্যা ব সদস্যরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কাউসার হোসেনকে উদ্ধার করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এ সময় তার কাছ থেকে চারটি গুলি, একটি সেভেন পয়েন্ট ছিক্স ফাইভ বোরের বিদেশি পিস্তল, একটি বড় হাসুয়া ও একটি ড্যাগার উদ্ধার করা হয়েছে বলেও জানান মেজর আশরাফুল।
তিনি আরো বলেন, কাউসারের বিরুদ্ধে দুটি হত্যা, একটি হত্যা চেষ্টা এবং একটি ডাকাতির মামলা রয়েছে।