অপরাধ

লিটন হত্যা: ১০ দিনের রিমান্ডে কাদের খান

সাবেক এমপি কর্ণেল (অব.) আব্দুল কাদের খান
সাবেক এমপি কর্ণেল (অব.) আব্দুল কাদের খান

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তারকৃত একই আসনের জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খাঁনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার মো. আশরাফুজ্জামান আদালতে গ্রেফতারকৃত আব্দুল কাদেরকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, সাবেক এমপি আব্দুল কাদের সপরিবারে বগুড়া জেলা শহরের গরীব শাহ ক্লিনিকের চারতলা ভবনের ওপর তলায় বসবাস করেন। লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

পরে রাত সাড়ে ৯টার দিকে বগুড়া থেকে পুলিশভ্যানে করে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খাঁনকে আনা হয়।

এরপর বুধবার দুপুরে তাকে লিটন হত্যা মামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এর প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ডা. আব্দুল কাদের খাঁন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি। তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খাঁনপাড়া) গ্রামে। এদিকে, লিটন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দলের কমপক্ষে ১২৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে ২৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচিত হন জাপার নেতা কাদের খান। এ আসনের সর্বশেষ সাংসদ মনজুরুল ইসলাম গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়।

আগামী ২২ মার্চ এ আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে প্রার্থী হতে কাদের খান মনোনয়নপত্র তুলেছিলেন। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। তবে এর আগের দিন ‘নজরবন্দী’ কাদের খান মনোনয়নপত্র দাখিল না করার ঘোষণা দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ