রাজধানীর চাঁদনীচক মার্কেটের সামনে এক হকারের ছুরিকাঘাতে আরেক হকার নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আহত অবস্থায় তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোকন মোল্লাকে (৩২) মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাবুল ব্যা পারী নামে আরেক হকার আহত হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউমার্কেট, গাউছিয়া ও চাঁদনী চক মার্কেটের হকারদের দ্বন্দ্ব ছিল। পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হকাররা দুপুরে খাওয়া-দাওয়া মাঝে একপর্যায়ে কথা কাটাকাটির পর শাহাবুদ্দিন নামে এক হকার দুই জনকে ছুরিকাঘাত করে। এতে হতাহতের এ ঘটনা ঘটে। শাহাবুদ্দিনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে এ হত্যারকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।