নারায়ণগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক পুলিশ সদস্য।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পাগলার শাহীবাজারে শীর্ষ সন্ত্রাসী মোক্তার অবস্থান করছে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে অভিযান চালায়। এ সময় মোক্তার ও তার দেহরক্ষী মানিক পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে এএসআই আব্দুল আজিজ গুলিবিদ্ধ হলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে এক পর্যায়ের মোক্তার ও মানিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, মোক্তার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৫টি ও মানিকের বিরুদ্ধে কমপক্ষে ৩টি মামলা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: