সাবেক বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম টিমের একটি দল।
বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে বিভিন্ন থানায় ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির প্রাক্তন সদস্য বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: