অপরাধ

বিচার পাওয়ার হাল ছাড়েননি অভিজিতের বাবা

অভিজিৎ রায়
অভিজিৎ রায়

দুই বছরেও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার বিচার হয়নি। তবে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির বিষয়ে এখনো আশাবাদী অভিজিতের বাবা, অধ্যাপক অজয় রায়।

তিনি বলেন, পুলিশ তাকে জানিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলের ৩০ জন জঙ্গি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে, মামলার তদন্ত সংস্থা বলছে, ভিডিও ফুটেজ দেখে যাদের সনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশের গ্রন্থমেলা থেকে বেরিয়ে বাসায় যাওয়ার সময় টিএসসি এলাকায় জঙ্গিদের হামলার শিকার হন যুক্তরাষ্ট্র প্রবাসী, বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। জঙ্গিরা এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে অভিজিৎকে। বাধা দিতে গেলে বন্যাকেও কুপিয়ে আহত করে জঙ্গিরা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা অভিজিৎকে মৃত ঘোষণা করেন।

পরদিন শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়। এ ঘটনার তদন্তে আইন-শৃঙ্খলাবাহিনীকে সহায়তা করতে ঢাকায় আসেন এফবিআইএর সদস্যরা। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। ওইসময় ডিএনএ পরীক্ষার জন্য ১১টি আলামত এফবিআইয়ের কাছে পাঠানো হয়।

অভিজিৎ হত্যার তদন্তে এখনো আশাবাদী অধ্যাপক অজয় রায়। তিনি মনে করেন, জড়িতদের বিচার হবেই। আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতারাও ধরা পড়বেন।

এদিকে, গোয়েন্দা পুলিশ বলছে, অভিজিৎ হত্যার তদন্ত অনেক দূর এগিয়েছে। মূল হোতাদেরও গ্রেপ্তার করা হবে।

তবে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সবার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি—আর যাদের সনাক্ত করা হয়েছে তাদের বিষয়ে আরো খোঁজ খবর নেয়া হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ