রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অস্ত্রসহ ‘অপহরণকারী চক্রের’ ৯ সদস্যকে আটক করেছে র্যা ব।
‘অপহরণকারী চক্রের হাতে অপহৃত ইমন নামের এক তরুণকেও উদ্ধার করা হয়েছে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ বলেন, রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ডের সামনে থেকে গতকাল সোমবার সকালে ইমনকে (২০) অপহরণ করা হয়। তাকে আগারগাঁও এলাকার একটি বস্তিতে নিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ইমনের পরিবার র্যা বের সঙ্গে যোগাযোগ করে। কল্যাণপুরের খালপাড়ে মুক্তিপণের টাকা নিতে আসা সোহাগ নামের অপহরণকারী চক্রের এক সদস্যকে পুলিশ আটক করে।
র্যা ব বলছে, সোহাগ অপহরণকারী চক্রের ‘মূল হোতা’। এরপর গতকাল রাতে সোহাগের বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আরো আট জনকে আটক করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: