অপরাধ

মিতু হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

 মিতু হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
মিতু হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড নিয়ে নতুন করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আকতার ও তার শ্বশুর মোশাররফ হোসেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুল আকতার যেসব কথা লিখেছেন তা সঠিক নয় বলে দাবি করেছেন মোশাররফ হোসেন। এসব কথা বলে বাবুল নিজেরই ক্ষতি করছেন বলেও দেশটিভিকে জানিয়েছেন তিনি।

গত বছর ৫ জুন চট্টগ্রামে হত্যা করা হয় তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের পেছনে জঙ্গিরা জড়িত বলে ধারনা করা হলেও তদন্তে বেরিয়ে আসে ভিন্ন ঘটনা। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই জন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। একের পর এক বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

মিতু হত্যার সঙ্গে স্বামী বাবুল আকতারের জড়িত থাকার বিষয়টি বিভিন্ন সময় আলোচনায় আসলেও তার শ্বশুর এবং স্বজনরা তা মিথ্যা বলে জানিয়ে এসেছিলেন এতোদিন। তবে সম্প্রতি মিতু হত্যার সঙ্গে বাবুল জড়িত থাকতে পারে বলে দাবি করছেন তারা।

এ নিয়ে সোমবার বাবুল আকতার তার ফেইসবুক অ্যাকাউন্টে একটি স্টেটাস দেন। তিনি বিভিন্ন বিষয় উল্লেখ করে এতে লিখেন, সবাই বিচারক, আমি তথ্য প্রমাণ ছাড়াই খুনি। অভিযোগ করেন, শ্বশুর বাড়ি থেকে তার কাছে টাকা চাওয়া হয়েছিলো। খালাতো শালিকাকে বিয়ে করার চাপও দেয়া হচ্ছিল। এরসঙ্গে বাচ্চাদের পড়াশুনাও হচ্ছিল না শ্বশুর বাড়িতে।

তবে এসব কথার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন।

তিনি বলেন, খালোতো শালিকার সঙ্গে বিয়ের বিষয়ে কোনো কথাই তারা বলেননি।

ফেইসবুকে এসব স্টেটাস দিয়ে নিজেরই ক্ষতি করছেন বাবুল এমন দাবিও করেন তিনি।

বাবুলের কাছ থেকে বাড়ি করার জন্য কোনো টাকা চাওয়া হয়নি বলেও দাবি করেন মোশাররফ হোসেন। বাচ্চাদের পড়াশুনা না হলে ভালো স্কুলে কিভাবে সুযোগ পেল এমন প্রশ্নও রাখেন তিনি।

এ বিষয়ে বাবুল আকতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি দেশটিভির সঙ্গে কথা বলেননি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ