অপরাধ

সুন্দরবন-শেরপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

সুন্দরবন-শেরপুরে বন্দুকযুদ্ধে নিহত ২
সুন্দরবন-শেরপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে ও বগুড়ার শেরপুরে বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার ২ জন নিহত হয়েছেন।

সুন্দরবনে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৮) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন বনদস্যু বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধ নিহত হন তিনি।

ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭৭টি গুলি উদ্ধার করা হয়েছে।

বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল তিনি বনদস্যু শামসু বাহিনীর সদস্য ছিলেন।

র্যা ব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ওই এলাকায় অভিযানে যায় র্যা ব। অভিযানের একপর্যায়ে বনদস্যুদের সঙ্গে র্যা বের বন্দুকযুদ্ধ হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধ চলে। বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়। স্থানীয় জেলেরা নিহত ব্যক্তির মরদেহ শনাক্ত করেন।

এদিকে, বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নব্য জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমাণ্ডার আলামিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি (২৩) নিহত হয়েছেন।

বুধবার রাত ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় বন্দুক যুদ্ধে নিহত আলামিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামের দুরুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুটি ম্যগাজিন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় একটি বাড়িতে বেশ কয়েকজন জেএমবির সদস্য গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমাণ্ডার আলামিন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ আলামিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলামিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি শেরপুর উপজেলার মহিপুর জুয়ানপুর কুটিরভিটা গ্রামে বোমা বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ