অপরাধ

শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যায় আরো একজন গ্রেপ্তার

শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যায় আরো একজন গ্রেপ্তার
শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যায় আরো একজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় তুফান মণ্ডল নামে আরো একজন শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুনির হোসেন বলেন, ভোরে শাহজাদপুরের চুনিয়াখালি পাড়া থেকে তাকে ধৃত করা হয়েছে।

তিনি বলেন, তুফান উপজেলার দরগাপাড়া গ্রামের আব্দুল মোতালেব মণ্ডলের ছেলে সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহারে তার নাম ছিল না।

শিমুল গুলিবিদ্ধ হওয়ার আগে মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও দেখে তাকে দৃশ্যমান অপরাধী হিসেবে সনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

এ হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার সহোদর মিন্টুসহ এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে মামলার এজাহারভুক্ত ৬ আসামি এখনো পলাতক রয়েছে।

উল্লেখ, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে মেয়র মিরু ও তার ভাইদের সংঘর্ষ শুরু হলে ওই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকাল সাংবাদিক শিমুল। পরদিন ঢাকায় আনার পথে তিনি মারা যান।

এ ঘটনায় শিমুলের স্ত্রী বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত নেতা মেয়র মিরুসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ