রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘মানবপাচার চক্রের’ সন্দেহভাজন ২৪ সদস্যলকে আটক করেছে র্যা ব।
র্যা বের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটকদের কাছ থেকে ‘মুক্তিপণের’ ছয় লাখ টাকা, জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে রাজধানী থেকে ১০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এছাড়া অবৈধভাবে পাচার হওয়া লিবিয়াফেরত ২৭ ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
মিজানুর বলেন, অবৈধভাবে মানুষকে বিদেশে পাঠিয়ে পরে তাদের জিম্মি করে এ পাচারকারী চক্র অর্থ আদায় করত বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: