অপরাধ

মুফতি হান্নানের প্রিজনভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার ১

মুফতি হান্নান
মুফতি হান্নান

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারি প্রিজনভ্যানে হামলার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদীর মনোহরদী থানার কাঁচিঘাটা এলাকা থেকে মিনহাজুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকেলে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত মিনহাজুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার সন্ধ্যায় টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারি প্রিজনভ্যান লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

হামলার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও স্থানীয়রা মোস্তফা কামালকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মিনহাজুলকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ