অপরাধ

আদনান হত্যায় আরো ৩ জন গ্রেপ্তার

আদনান কবীর
আদনান কবীর

উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় জড়িত থাকার অভিযোগে বুধবার আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ৩ জন হলেন : রাজন মোহাম্মদ হৃদয়, শাকিল সরকার ও ফখরুল ইসলাম শ্রাবণ। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান গত ৬ জানুয়ারি সন্ধ্যায় খুন হন। ১০/১৫ জন তরুণ ধাওয়া করে আদনানকে ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।

হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেকের মাথায় তার মৃত্যু হয়। স্থানীয় কিশোর তরুণদের গ্রুপ ‘ডিসকো বয়েস’ এর সঙ্গে ‘নাইনস্টার’ এর দ্বন্দ্বে ওই হত্যাকাণ্ড হয় বলে পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ছেলের মৃত্যুর পর আদনানের বাবা মো. কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় এর আগে আরো ১০ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের মধ্যো কয়েকজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ