রাজশাহীর দুর্গাপুরে দুই ছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানায় মামলা করেন নির্যাতনের শিকার জার্জিস হোসেনের বাবা জিয়াউর রহমান। এ মামলায় দুপুরেই ঝালুকা ইউনিয়নের দুই ইউপি সদস্য আব্দুল মোতালেব ও আব্দুল লতিবকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাগল চুরির অভিযোগে বুধবার আন্দুয়া গ্রামে দশম শ্রেণীর দুই স্কুলছাত্রকে গাছে বেধে নির্যাতন করা হয়। পরে সালিশের বৈঠকে ওই ছাত্রদের পরিবারের কাছ থেকে ১৬ হাজার টাকা নেয়া হয় বলেও অভিযোগ স্কুলছাত্রের পরিবারের সদস্যদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: